আহান পাণ্ডে ও আনীত পাড্ডা বলিউডে একেবারে নতুন মুখ। এই দুই তারকার প্রথম ছবি ‘সাইয়ারা মুক্তির আগেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। প্রি-সেলসে ছবিটির টিকিট বিক্রির পরিসংখ্যান ইতিমধ্যেই ভেঙে দিয়েছে গত ৬ বছরের সব রেকর্ড।
রোমান্টিক ড্রামা ঘরানার এই ছবির প্রতি দর্শকদের আগ্রহের পেছনে রয়েছে একাধিক কারণ মনকাড়া ট্রেলার, আবেগঘন সংগীত, আর মুক্তির প্রথম দিনের জন্য ঘোষিত টিকিটের বিশেষ ছাড়।
পরিচালক মোহিত সুরি বরাবরই সংগীতে পারদর্শী, আর ‘সাইয়ারা’ তার এক অনন্য প্রমাণ। ছবির টাইটেল ট্র্যাক ইতিমধ্যে চার্টবাস্টারে পরিণত হয়েছে, আর অন্য গানগুলোও সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
ট্রেলারেও দর্শক পেয়েছে ‘আশিকি ২’-এর মতো আবেগঘন প্রেমের ছাপ। এই প্রেমের গল্প নতুন প্রজন্মের দর্শকের মন ছুঁয়ে গেছে আগেই।
প্রযোজকরা আরও এক ধাপ এগিয়ে, মুক্তির দিন টিকিটে বড় ছাড় ঘোষণা করেছেন। আর তার ফলও ম১৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ছবিটির অ্যাডভান্স বুকিং ছাড়িয়েছে ১.৫৫ কোটি রু, বিক্রি হয়েছে৫৬ হাজারের বেশি টিকিট। বিশ্লেষকদের ধারণা, মুক্তির দিনে হলগুলোতে উপচে পড়বে ভিড়।
প্রথম দিনে ছবিটির আ১৪ থেকে ১৬ কোটি রুপি ছুঁতে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। যদি তা হয়, তাহলে ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির করা ৮.৭১ কোটি রুপির অভিষেক রেকর ভেঙে দেবে ‘সাইয়ারা’ যা এতদিন অভিষেক তারকাদের সর্বোচ্চ ওপেনিং ছিল।
ছবিটিআগামীকাল মুক্তি পাচ্ছে, এবং ভারতের প্রায়২৭০০ শো-তে প্রদর্শনের জন্য প্রস্তুত। দর্শকের আগ্রহে শো বাড়তেও পারে বলে জানানো হয়েছে। ্ডয় পিিলেছে হাতেনাতে।